ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত খরচ হয় এবং কোথা থেকে শুরু করবেন

অনলাইনে পণ্য বিক্রি করতে চান? ফেসবুকে বিক্রি হচ্ছে কিন্তু scale করতে পারছেন না? তাহলে ই-কমার্স ওয়েবসাইট আপনার পরবর্তী পদক্ষেপ।
কিন্তু শুরু করার আগে জানা দরকার আসলে কত খরচ হবে এবং কোন platform সবচেয়ে ভালো হবে।
ই-কমার্স ওয়েবসাইটের platform অপশন
বাংলাদেশে মূলত তিনটা পথে ই-কমার্স ওয়েবসাইট বানানো হয়।
ShopifyShopify হলো ready-made ই-কমার্স platform। নিজে থেকে অনেক কিছু করা যায়, coding জানতে হয় না। মাসিক $29 থেকে শুরু হয় plan।
সুবিধা হলো দ্রুত শুরু করা যায়, অনেক built-in feature আছে, international payment সহজে নেওয়া যায়। সমস্যা হলো Bangladesh এ local payment gateway যেমন bKash, Nagad integrate করতে extra কাজ লাগে এবং monthly fee দিতে হয়।
WooCommerce (WordPress)WordPress এর উপর WooCommerce install করে ই-কমার্স বানানো বাংলাদেশে সবচেয়ে popular। একবার বানানোর পরে monthly fee নেই। Local payment gateway সহজে integrate হয়।
বানানোর খরচ ৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে কাজের ধরন অনুযায়ী।
Custom DevelopmentNext.js, React বা অন্য modern framework দিয়ে সম্পূর্ণ custom ই-কমার্স বানানো। এটা সবচেয়ে expensive কিন্তু সবচেয়ে flexible। আপনি যা চান ঠিক সেভাবেই বানানো যায়।
খরচ ১,৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা বা তারও বেশি হতে পারে।
কোনটা আপনার জন্য সঠিক
শুরুতে আছেন, বাজেট কম: WooCommerce দিয়ে শুরু করুন। বাংলাদেশে সবচেয়ে cost-effective। International customer target করছেন: Shopify ভালো অপশন। বড় বিজনেস, unique requirements আছে: Custom development নিন।ই-কমার্স সাইটে কী কী থাকা দরকার
শুধু website বানালেই হয় না। কিছু জিনিস অবশ্যই থাকতে হবে।
Payment gateway: bKash, Nagad, কার্ড পেমেন্ট। Customer যে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা support করতে হবে। Mobile optimization: বাংলাদেশে ৭০ ভাগের বেশি internet use হয় মোবাইলে। মোবাইলে ভালো দেখা না গেলে sale হবে না। Fast loading: ৩ সেকেন্ডের বেশি load time হলে বেশিরভাগ visitor চলে যায়। Product management: সহজে product add, edit, delete করার system। Order management: অর্ডার track করার সুবিধা।শুরু করার আগে যা জানা দরকার
ই-কমার্স ওয়েবসাইট বানানো একটা বড় investment। শুধু website বানালেই কাস্টমার আসবে না। SEO, digital marketing, social media সব মিলিয়ে কাজ করতে হবে।
Website বানানোর আগে নিশ্চিত হোন আপনার product এর demand আছে। প্রথমে ফেসবুক বা অন্য platform এ test করুন, তারপর ওয়েবসাইটে invest করুন।
আপনার ই-কমার্স ওয়েবসাইটের plan নিয়ে আলোচনা করতে Digitafy র সাথে যোগাযোগ করুন digitafy.com এ।