ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট? কোনটা আপনার বিজনেসের জন্য দরকার

বাংলাদেশে হাজারো বিজনেস শুধু ফেসবুক পেজ দিয়ে চলছে। বিক্রি হচ্ছে, কাস্টমার পাচ্ছে, ব্যবসা বড় হচ্ছে। তাহলে কি ওয়েবসাইটের আদৌ দরকার আছে?
সত্যি কথা হলো, দুটোর কাজ আলাদা। কোনটা ভালো এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো আপনার বিজনেসের জন্য এই মুহূর্তে কোনটা বেশি দরকার।
ফেসবুক পেজের সুবিধা
ফেসবুক পেজ দিয়ে শুরু করা সহজ এবং বাংলাদেশের বাজারে এটা কাজ করে। কারণগুলো বলি।
বাংলাদেশে ৭ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনার কাস্টমাররা আগে থেকেই ফেসবুকে আছে। Messenger এবং WhatsApp এর মাধ্যমে কাস্টমার সরাসরি যোগাযোগ করতে পারে। বিজ্ঞাপন দেওয়া সহজ এবং targeting অনেক powerful।
খরচও অনেক কম। একটা ফেসবুক পেজ বানাতে কোনো টাকা লাগে না।
ফেসবুক পেজের বড় সমস্যা
ফেসবুক পেজ আপনার না। এটাই সবচেয়ে বড় সত্যি।
ফেসবুক যেকোনো সময় তার algorithm পরিবর্তন করতে পারে। আপনার পেজের reach আজকে ভালো আছে মানে এই না যে কালকেও থাকবে। অনেক বিজনেস মালিক দেখেছেন যে হঠাৎ করে তাদের পেজের organic reach ৮০ থেকে ৯০ ভাগ কমে গেছে।
ফেসবুক পেজ Google এ rank করে না। কেউ যদি Google এ আপনার সার্ভিস search করে, ফেসবুক পেজ সেখানে দেখাবে না। আর Google search এ যারা আসে তারা already interested, তাদের হারানো মানে বড় ক্ষতি।
ওয়েবসাইটের সুবিধা
ওয়েবসাইট সম্পূর্ণ আপনার। কোনো platform এর উপর নির্ভরশীলতা নেই।
Google Search এ rank করার সুযোগ। একবার rank হলে বছরের পর বছর free traffic আসতে থাকে। এটা ফেসবুক পেজ দিয়ে সম্ভব না।
Professional image। একটা proper website আপনার বিজনেসকে credible করে তোলে। বড় কোনো ক্লায়েন্ট বা B2B deal করতে হলে ওয়েবসাইট না থাকলে অনেক সময় বিশ্বাসযোগ্যতা কমে যায়।
ই-কমার্স করতে হলে ওয়েবসাইট ছাড়া গতি নেই। ফেসবুকে পণ্য বিক্রি করা যায় কিন্তু পুরো checkout process, inventory management, order tracking সব করতে হলে নিজের website দরকার।
Customer data আপনার কাছে থাকে। Email list, purchase history, analytics সব কিছু নিজের কাছে থাকে।
তাহলে কোনটা করবেন?
দুটো একসাথে করুন। এটাই সঠিক উত্তর।
কিন্তু যদি একটা দিয়ে শুরু করতে হয় এবং বাজেট সীমিত থাকে, তাহলে বিজনেসের ধরন দেখুন।
শুধু local customer নিয়ে কাজ করলে এবং সব sale Messenger এ হলে ফেসবুক পেজ দিয়ে আপাতত চলতে পারে। তবে দীর্ঘমেয়াদে ওয়েবসাইট ছাড়া growth limited থাকবে।
যদি professional service, B2B business, বা e-commerce করতে চান তাহলে ওয়েবসাইট এখনই জরুরি।
দুটোকে একসাথে ব্যবহার করুন। ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে traffic পাঠান। ওয়েবসাইট থেকে lead collect করুন। দুটোর combined power অনেক বেশি।
আপনার বিজনেসের জন্য কোন strategy সবচেয়ে ভালো কাজ করবে সেটা নিয়ে কথা বলতে Digitafy র সাথে যোগাযোগ করুন digitafy.com এ।