ওয়েবসাইট বানানোর আগে যে ৫টি ভুল করবেন না

ওয়েবসাইট বানানো একটা বড় investment। কিন্তু প্রতিদিন অনেক মানুষ কিছু basic ভুলের কারণে এই investment থেকে ভালো ফল পান না। বানানোর পরে আবার নতুন করে বানাতে হয়, আরও বেশি টাকা খরচ হয়।
এই ৫টি ভুল আগে থেকে জানলে আপনি সেই ফাঁদে পড়বেন না।
ভুল ১: সবচেয়ে সস্তা option বেছে নেওয়া
"৫,০০০ টাকায় ওয়েবসাইট" এই ধরনের অফার দেখে অনেকে লোভে পড়েন। পরে দেখা যায় website টা template based, mobile এ ঠিকমতো কাজ করে না, কিছুদিন পরে developer ধরা যায় না।
তখন আবার নতুন করে বানাতে হয়। মোট খরচ দ্বিগুণ হয়ে যায়।
সঠিক পথ: বাজেট যা আছে তাতে সেরা কাজ করে এমন কাউকে খুঁজুন। Portfolio দেখুন, references নিন।ভুল ২: Domain এবং Hosting developer এর নামে রাখা
অনেকে developer কে বলেন সব handle করতে। Developer তার নিজের account এ domain আর hosting কেনেন। পরে সম্পর্ক খারাপ হলে বা developer উধাও হলে আপনার website এর control থাকে না।
সঠিক পথ: Domain এবং hosting সবসময় নিজের নামে বা নিজের email এ রাখুন। Developer কে admin access দিন, ownership না।ভুল ৩: SEO র কথা না ভেবে বানানো
Website বানানোর সময় SEO structure properly না রাখলে পরে Google rank করানো কঠিন হয়। অনেকে website বানানো শেষ হলে তারপর SEO করতে যান, তখন দেখা যায় অনেক কিছু নতুন করে করতে হবে।
সঠিক পথ: শুরু থেকেই SEO friendly structure রাখুন। Proper URL structure, title tags, meta description, sitemap এগুলো development এর সময়ই ঠিক করুন।ভুল ৪: Mobile কথা মাথায় না রাখা
"Desktop এ সুন্দর দেখাচ্ছে তো ঠিক আছে" এই চিন্তা ভুল। বাংলাদেশে বেশিরভাগ মানুষ মোবাইলে browse করে। Mobile এ ঠিকমতো না দেখালে অর্ধেকের বেশি potential customer হারাবেন।
সঠিক পথ: Mobile first design করুন। Design দেখানোর সময় developer এর কাছে mobile view তে দেখতে চান।ভুল ৫: কোনো plan ছাড়া শুরু করা
"একটা website বানাও" বলে দিলেই হয় না। কী উদ্দেশ্যে বানাচ্ছেন, কারা দেখবে, কী action নেওয়াতে চান, কোন pages থাকবে, এগুলো আগে থেকে plan না করলে বানানোর মাঝপথে বারবার change করতে হয়। সময় এবং খরচ দুটোই বাড়ে।
সঠিক পথ: শুরুতে একটা clear brief তৈরি করুন। কোন pages থাকবে, কী কী content থাকবে, কার জন্য বানাচ্ছেন এগুলো লিখে রাখুন।সঠিকভাবে শুরু করুন
একটা ওয়েবসাইট ঠিকমতো বানালে সেটা বছরের পর বছর আপনার বিজনেসকে support করবে। ভুলভাবে বানালে সেটা বোঝা হয়ে যাবে।
Digitafy তে আমরা শুরু থেকে সঠিকভাবে plan করে website বানাই। আজই কথা বলুন digitafy.com এ।