আপনার ওয়েবসাইট কি পুরনো হয়ে গেছে? এই ৮টি লক্ষণ দেখলে Redesign করার সময় হয়েছে

অনেক বিজনেস মালিক একবার ওয়েবসাইট বানিয়ে বছরের পর বছর সেটা নিয়ে আর ভাবেন না। কিন্তু digital দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে। ২০১৮ সালে যে ওয়েবসাইট দুর্দান্ত ছিলো, ২০২৫ সালে সেটা আপনার বিজনেসকে পিছিয়ে রাখছে।
কিন্তু কিভাবে বুঝবেন redesign করার সময় হয়েছে? এই ৮টি লক্ষণ দেখলে দেরি না করে পদক্ষেপ নিন।
১. মোবাইলে ঠিকমতো দেখাচ্ছে না
বাংলাদেশে ৭০ ভাগের বেশি মানুষ মোবাইলে internet ব্যবহার করে। আপনার ওয়েবসাইট যদি মোবাইলে zoom করে পড়তে হয়, বা button গুলো সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনি প্রতিদিন কাস্টমার হারাচ্ছেন।
২. Load হতে ৫ সেকেন্ডের বেশি লাগছে
Slow website মানে হারানো কাস্টমার। Google ও slow website কে নিচে রাখে। আপনার site যদি load হতে বেশি সময় নেয় তাহলে এটা জরুরি সমস্যা।
৩. Design দেখে পুরনো মনে হয়
Design trends প্রতি কয়েক বছরে বদলায়। ২০১৫ সালের design style এখন অনেক outdated দেখায়। Competitor এর সাইটের সাথে তুলনা করুন। যদি আপনার সাইট দেখে পুরনো মনে হয় তাহলে visitor এর মনেও সেই impression পড়ে।
৪. Bounce rate অনেক বেশি
Bounce rate মানে কতজন visitor সাইটে এসেই চলে যাচ্ছে। ৭০ ভাগের বেশি bounce rate মানে সাইটে কোনো সমস্যা আছে। হয় design ভালো না, হয় content relevant না, হয় loading slow।
৫. Contact form বা CTA কাজ করছে না
আপনার website থেকে কি নিয়মিত inquiry আসছে? না আসলে হয়তো CTA button ঠিকমতো নেই বা contact form কাজ করছে না। এটা সরাসরি বিজনেসের ক্ষতি।
৬. Google এ খুঁজে পাওয়া যাচ্ছে না
আপনার সার্ভিস বা পণ্য Google এ search করলে আপনার সাইট প্রথম কয়েক পাতায় নেই? পুরনো website গুলোতে proper SEO structure থাকে না। Redesign করার সময় SEO properly implement করা যায়।
৭. Security update নেওয়া হয়নি
পুরনো WordPress বা অন্য platform এ security vulnerability থাকে। Hacker এর আক্রমণে পুরো website নষ্ট হয়ে যেতে পারে। নিয়মিত update না হলে এই ঝুঁকি থাকে।
৮. Business বদলে গেছে কিন্তু website বদলায়নি
আপনার বিজনেস হয়তো grow করেছে, নতুন service add হয়েছে, team বড় হয়েছে। কিন্তু website এখনো পুরনো তথ্য দিয়ে ভরা। এটা potential client দের ভুল message দেয়।
Redesign মানে কি সব নতুন করতে হবে?
না। অনেক সময় পুরো redesign না করে কিছু specific improvement করলেই হয়। Mobile optimization, speed improvement, নতুন content এই কাজগুলো করলেই অনেক পার্থক্য আসতে পারে।
আপনার ওয়েবসাইটের কী কী উন্নতি দরকার সেটা audit করতে Digitafy র সাথে যোগাযোগ করুন digitafy.com এ।