আপনার ওয়েবসাইট কি ধীরে লোড হয়? এই ৭টি কারণে বিক্রি কমে যাচ্ছে

আপনার ওয়েবসাইট বানানো হয়েছে, দেখতেও সুন্দর। কিন্তু visitor আসছে, কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে। বিক্রি হচ্ছে না। কারণটা কি জানেন?
অনেক সময় এর মূল কারণ হলো website এর loading speed। মানুষের ধৈর্য এখন অনেক কম। ৩ সেকেন্ডের বেশি load হলে বেশিরভাগ মানুষ অন্য সাইটে চলে যায়।
স্লো ওয়েবসাইটের প্রভাব কতটা গুরুতর
গবেষণা বলছে website এর loading time ১ সেকেন্ড বাড়লে conversion rate ৭ ভাগ কমে যায়। মোবাইলে যদি ৩ সেকেন্ডের বেশি লাগে তাহলে ৫৩ ভাগ visitor সাইট ছেড়ে দেয়।
শুধু visitor হারানো না, Google ও slow website কে নিচে রাখে। মানে SEO তেও ক্ষতি হয়।
৭টি কারণ যেগুলো ওয়েবসাইট স্লো করে
১. বড় সাইজের ছবিএটা সবচেয়ে common সমস্যা। অনেকে ক্যামেরায় তোলা original ছবি সরাসরি website এ upload করে দেন। ৫MB এর ছবি web এ ৩০০KB হওয়া উচিত। Compress না করলে page load হতে অনেক সময় লাগে।
সমাধান: ছবি upload করার আগে compress করুন। WebP format use করুন।
২. সস্তা hostingমাসে ১০০ থেকে ২০০ টাকায় যে hosting পাওয়া যায় সেটায় অনেক website একসাথে থাকে। সার্ভার দুর্বল হলে loading slow হবেই।
সমাধান: ভালো মানের hosting নিন। খরচ একটু বেশি হলেও দীর্ঘমেয়াদে লাভজনক।
৩. অপ্টিমাইজ না করা codeঅনেক সময় developer ছাড়া theme বা plugin install করলে unnecessary code যোগ হয় যা page কে ভারী করে তোলে।
সমাধান: অপ্রয়োজনীয় plugin বা script সরিয়ে ফেলুন।
৪. CDN না থাকাCDN মানে Content Delivery Network। এটা না থাকলে website এর সব file একটাই server থেকে load হয়। বাংলাদেশে বসে যদি US এর server থেকে load হয় তাহলে স্বাভাবিকভাবেই slow হবে।
সমাধান: Cloudflare এর মতো free CDN ব্যবহার করুন।
৫. অনেক বেশি pluginWordPress site এ অনেকে ৩০ থেকে ৪০টা plugin install করে রাখেন। প্রতিটা plugin মানে আরও বেশি code load হওয়া।
সমাধান: শুধু দরকারি plugin রাখুন।
৬. Browser caching না থাকাCaching মানে visitor এর browser এ website এর কিছু অংশ save হয়ে থাকে। পরের বার আসলে সেটা আবার download করতে হয় না। এটা না থাকলে প্রতিবার সব নতুন করে load হয়।
৭. Mobile optimization না থাকাDesktop এ fast কিন্তু mobile এ slow এমন অনেক website আছে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ mobile এ browse করে তাই এটা বড় সমস্যা।
আপনার website এর speed কিভাবে check করবেন
Google PageSpeed Insights এ যান। সেখানে আপনার website এর URL দিন। Mobile এবং Desktop দুটোর জন্য আলাদা score দেবে। ৯০ এর উপরে score ভালো।
GTmetrix দিয়েও check করতে পারেন। এটা আরও বিস্তারিত report দেয়।
যদি score কম হয়
Score কম হলে ভয়ের কিছু নেই। বেশিরভাগ সমস্যার সমাধান আছে। একজন experienced developer দিয়ে website optimize করালে অনেক improvement হয়।
Digitafy তে আমরা website performance optimization করি। আপনার website কতটা fast হতে পারে সেটা জানতে digitafy.com এ আমাদের সাথে কথা বলুন।